শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন

শেরপুরে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন
News Banner

 

 

 

 

 

 

 

বিশেষ প্রতিনিধি 

 “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ,” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে। 

বুধবার ( ৬ মে ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর (খামারবাড়ি) হলরুমে এ কর্মশালা উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী। 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম খান ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

কর্মশালায় অতিথিরা, আগামী বাংলাদেশ গড়তে যুবকদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে আহ্বান করা হয়। সেই সাথে চাকুরীর পিছে না ছুটে উদ্যোক্তা সৃষ্টি করে নিজেকে চাকরি দাতা হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়। 

প্রশিক্ষণে এক মাস মেয়াদী ২০ জন যুবক ও যুবতী অংশ নেয়। তাদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হবে। একই সাথে যারা কর্মদক্ষতায় এগিয়ে যাবে তাদেরকে ঋণের সুবিধা দেওয়া হবে বলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 280 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন